হরমুজে নিরাপদ নৌ চলাচল নিয়ে ইরানের সতর্কতা

হরমুজে নিরাপদ নৌ চলাচল নিয়ে ইরানের সতর্কতা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ জুন, ২০২৬, আপডেট ১৬:

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, অস্পষ্ট ব্যবস্থা, সমান্তরাল রুট অথবা উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের বিবেচনার বাইরে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যাবে না।

শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যেকোন বিশ্বাসযোগ্য কাঠামো অবশ্যই ইরানের সঙ্গে সমন্বয় এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) ৫ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী হতে হবে।

তিনি আরও বলেন, অন্যথায় নির্ধারিত সমান্তরাল রুট স্থগিত করার ফলাফল তৈরি হবে।

গারিবাবাদি জানান, হরমুজ প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে যেকোন কার্যকর ও গ্রহণযোগ্য ব্যবস্থা ইরানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে হতে হবে। কারণ, উপকূলীয় রাষ্ট্র হিসেবে এ অঞ্চলের সামুদ্রিক ব্যবস্থাপনায় ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার ইসলামাবাদ সমঝোতা স্মারকে বলা হয়েছে, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সামুদ্রিক সেবার কাঠামো নির্ধারণে ইরান ওমানের সঙ্গে আলোচনা করবে।

এ আলোচনায় পারস্য উপসাগরের অন্যান্য উপকূলীয় রাষ্ট্রকেও যুক্ত করা হবে। পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক আইন এবং হরমুজ প্রণালির উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনার কথা বলা হয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে আঞ্চলিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও পণ্য পরিবহন করা হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading