জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ জুন, ২০২৬, আপডেট ১৪:১৬

জাপানের চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় কম্পন সৃষ্টি হয়। তবে এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রদেশে, ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

সংস্থাটি আরও জানায়, জাপানের ৭ স্তরের ভূমিকম্প স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৪, যা তুলনামূলকভাবে মাঝারি ধরনের ঝাঁকুনি হিসেবে বিবেচিত হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোন হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলজিক্যাল সার্ভেও ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে। এছাড়া এর কেন্দ্রস্থল ইয়োকোশিবার প্রায় ৪ কিলোমিটার (২ দশমিক ৪৮ মাইল) দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫৬ কিলোমিটার (৩৪ দশমিক ৭ মাইল) গভীরে অবস্থিত বলে শনাক্ত করেছে সংস্থাটি।

এর আগে বৃহস্পতিবারও (২৫ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। প্রাথমিকভাবে এর মাত্রা ৬ দশমিক ৯ নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ করা হয়। জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading