সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি দেবে বিজয়ের সরকার

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি দেবে বিজয়ের সরকার

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ জুন, ২০২৬, আপডেট ০৮:৪০

রাজনীতিতে নেমেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন থালাপতি বিজয়। নারীদের নিরাপত্তার জন্য টাস্কফোর্স গঠনের পর এবার শিশুর জন্য নতুন প্রকল্প হাতে নিয়েছেন তামিলনাড়ু সরকার। এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে ১ গ্রামের একটি করে সোনার আংটি উপহার দেওয়া হবে।

‘থাই মামান গোল্ড রিং স্কিম’ বা ‘মামা সোনার আংটি প্রকল্প’ নামের এই প্রকল্পের জন্য বার্ষিক ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। গত ২২ জুন মুখ্যমন্ত্রীর জন্মদিন থেকে শুরু করে এ পর্যন্ত সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব শিশুকে অংটি দেওয়া হবে । আগামী ১৫ সেপ্টেম্বর সাবেক মুখ্যমন্ত্রী সি. এন. আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে আংটি বিতরণ শুরু হবে। আংটির পাশাপাশি নবজাতকদের জন্য একটি বিশেষ ‘ওয়েলকাম কিট’ দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।

তামিল সংস্কৃতিতে নবজাতককে স্বাগত জানাতে মামার পক্ষ থেকে স্বর্ণ উপহার দেওয়ার একটি সামাজিক রেওয়াজ রয়েছে। যা ‘থাই মামান সির’ নামে পরিচিত। সেই ঐতিহ্যকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী বিজয় জনগণের মামার ভূমিকা পালন করছেন।

সরকারি হাসপাতালে সন্তান প্রসবের হার বাড়ানো এবং সাধারণ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষায় উৎসাহিত করতে এই উদ্যোগ বলে জানিয়েছে বিজয়ের সরকার।

ক্ষমতায় আসার পর বিজয়ের নেওয়া প্রতিটি উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা দুই-ই চলছে। বিরোধীদের মতে, বিপুল অর্থ সোনার আংটিতে খরচ না করে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা উচিত ছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading