আমেরিকায় ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য সতর্কবার্তা
উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ জুন, ২০২৬, আপডেট ১৮:২০
আমেরিকায় ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে আমেরিকার দূতাবাস।
শনিবার (২৭ জুন) ঢাকার আমেরিকার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।
দূতাবাস জানিয়েছে, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।
আমেরিকায় ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত করুন, বার্তায় উল্লেখ করা হয়।
ইউডি/কেএস

