দারুণ গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ জাপানের
উত্তরদক্ষিণ। সোমবার (২৯ জুন) ২০২৬, আপডেট ২৩:৫৫
হাইড্রেশন ব্রেকের পর মাত্রই আবার খেলা শুরু হয়েছে। আক্রমণে উঠছে ব্রাজিল। কিন্তু হঠাৎই হারাল বল। এরপরের গল্পটা শুধুই কাইশু সানোর। ড্রিবলিংয়ের চমৎকার প্রদর্শণীতে ব্রাজিলের রক্ষণভাগকে নাচিয়ে বক্সের ঠিক বাইরে থেকে নিলেন এক দুর্দান্ত কোণাকুণি শট! বাঁ দিকের কোনা দিয়ে বল সোজা আশ্রয় নিলো জালে। অ্যালিসন ঝাঁপিয়ে চেষ্টা করেও পেলেন না বলের নাগাল। দারুণ গোলে লিড সামুরাই ব্লুদের। সেই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করল জাপান।
ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি এর চেয়ে ভালো সময়ে আর হতে পারে? বিশ্বকাপের মঞ্চে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পেলেন জাতীয় দলের জার্সিতে প্রথম গোল। কাইসু সানোর জন্য এর চেয়ে আনন্দের উপলক্ষ আর হতে পারে না। ডি-বক্সের বাইরে থেকে তার করা গোলেই ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোয় ওঠার স্বপ্ন দেখছে জাপান।
সোমবার (২৯ জুন) হিউস্টনে শেষ ৩২–এর ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ব্রাজিল। ম্যাচের ২৯তম মিনিটে সামুরাই ব্লুদের এগিয়ে দিয়েছেন সানো।
ইউডি/এবি

