জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩০ জুন) ২০২৬, আপডেট ০১:০০
বিরতির পর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে বদলে যায় ম্যাচের চিত্র। গোললাইন থেকে বল ফিরিয়ে জাপান যখন এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল পরের মুহূর্তেই কাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। এরপর ম্যাচটা যখন রোমাঞ্চকর অতিরিক্ত সময়ের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, তখনই দেখা মিললো সাম্বার ছন্দ। হিউস্টনে শেষ দিকে মার্তিনেল্লির স্কোরে জাপানকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে শেষ ষোলো।
অথচ পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলকে হতাশ করে চলছিলেন জাপান গোলকিপার সুজুকি। নকআউট লড়াইয়ে যেমন রোমাঞ্চভরপুর থাকে তার সবটুকুই ছিল এই ম্যাচে।
বল দখলে দীর্ঘ সময় আধিপত্য ছিল ব্রাজিলের। তবে জাপানের গোছানো ও দৃঢ় রক্ষণের সামনে তেমন কোনো পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারছিলো না তারা। শেষ পর্যন্ত সাম্বার ছন্দ তুলে শেষ দিকে যোগ হওয়া সময়ে কাঙ্ক্ষিত গোল তুলে নেয় ব্রাজিল।
ইউডি/এবি

