খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৩ জুলাই) ২০২৬, আপডেট ২৩:১০

আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনায় এবার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের সঙ্গে সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই নিন্দা জ্ঞাপনের কথা উল্লেখ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, মহামান্য আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন। খামেনিকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়েছেন তিনি।

ইরানে শুক্রবার শুরু হয়েছে খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান। দেশটিতে চলা জাতীয় শোকের এই সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের সহমর্মিতা জানানো হয়েছে।

ইরানে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারি নিজ বাসভবনে নিহত হন খামেনি। তখন ইরানও পশ্চিম এশিয়ার আরব দেশগুলোতে পাল্টা হামলা চালায়। মার্কিন ঘাঁটি থাকার কারণে ওই দেশগুলোকে হামলার বৈধ লক্ষ্য হিসেবে দাবি করে আসছে তেহরান।

সে সময় বাংলাদেশের অবস্থান ঘিরে সমালোচনা হয়। হামলার শুরুর পরদিন এক বিবৃতিতে পশ্চিম এশিয়ার দেশগুলোর ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানালেও তাতে ইরানের ওপর হামলার প্রসঙ্গ রাখেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। খামেনিসহ শীর্ষ নেতাদের হত্যার বিষয়েও কিছু বলা হয়নি ওই বিবৃতিতে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading