নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ জুলাই, ২০২৬, আপডেট ২২:৫০

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ এবং নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জটাবাড়ী ফাযিল (ডিগ্রি) মাদরাসার নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, শিক্ষা খাতে শৃঙ্খলা ও গুণগত মান নিশ্চিত করতে সরকার নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা পরিচালনা করছে, যাতে প্রকৃত মেধাবীরা তাদের প্রাপ্য মূল্যায়ন পায়।

এরপর মন্ত্রী পর্যায়ক্রমে গাংগাইর নজমুল ইসলাম ফাযিল মাদরাসা, মধুপুর আদর্শ ইসলামিয়া কামিল মাদরাসা এবং শালিখা ফাজিল মাদরাসার নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন করেন।

এর আগে, ফকির মাহবুব আনাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত মধুপুর উপজেলার কাকরাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১ লাখ লিটার পানি ধারণক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জন্য আর্সেনিকমুক্ত ও নিরবচ্ছিন্ন সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিক এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনসেবামূলক অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়নকাজ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading