সাগরে নিম্নচাপ, যেসব রুটে লঞ্চ চলাচল বন্ধ

সাগরে নিম্নচাপ, যেসব রুটে লঞ্চ চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ জুলাই, ২০২৬, আপডেট ১৯:০৮

সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় তীব্র বাতাস ও দিনভর ভারি বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোলা-লক্ষ্মীপুর রুটের লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া দুপুরের পর থেকে ঢাকা রুটের লঞ্চ চলাচলও স্থগিত করা হয়।

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি উন্নত হলে রাতের দিকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে আপাতত লঞ্চ ছাড়ার কোন সম্ভাবনা নেই।

আকস্মিক লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় এই দুই রুটের নিয়মিত যাত্রীরা ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি যদি আরও অবনতি হয়, তবে নিরাপত্তার স্বার্থে সব রুটের নৌযান চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হতে পারে।

এদিকে আবহাওয়া দফতর সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading