প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা নিয়ে কমিটি পুনর্গঠন

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা নিয়ে কমিটি পুনর্গঠন

উত্তরদক্ষিণ। রবিবার (০৫ জুলাই) ২০২৬, আপডেট ২০:২০

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা’-২০২৫ এর আলোকে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ নতুন কমিটি গঠন করা হয়।

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫-এর আলোকে নতুন করে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সাংবাদিকদের সরকারি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান, নবায়ন এবং এই সংক্রান্ত যেকোনো জটিলতা নিরসনের দায়িত্ব পালন করবে ১১ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটি। এ নতুন কমিটি গঠনের সাথে সাথেই ইতঃপূর্বে গঠিত সকল কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববির সই করা এক অফিস আদেশে বলা হয়, নীতিমালার উপ-অনুচ্ছেদ ৪.১ অনুযায়ী পূর্ববর্তী কমিটি বাতিল করে ১১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার। এছাড়া কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)।

কমিটিতে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের প্রতিনিধি ছাড়াও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading