ছয় দিনের বিরতির পর আবার বসছে সংসদ

ছয় দিনের বিরতির পর আবার বসছে সংসদ
parlament _songsod

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, আপডেট ১২:৪৯

টানা ছয় দিন বিরতি শেষে আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনে জাতীয় বাজেটের পাশাপাশি অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে।

তার আগে গত ১১ জুন বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেটের ওপর দীর্ঘ আলোচনা করেন। এ সময় তারা অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বক্তব্য দেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading