জলপাই পাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

জলপাই পাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, আপডেট ১৪:০৬

অলিভ অয়েল বা জলাপাই তেলের স্বাস্থ্য উপকারিতার কথা কমবেশি সবারই জানা। কিন্তু অনেকেইর জানা নেই, জলাপাই গাছের পাতা জলপাই ফল বা এর থেকে তৈরি তেলের মতোই দারুন উপকারী।

‘হেলদিবিল্ডার্জড’এর এক প্রতিবেদন অনুযায়ী, জলপাই পাতায় প্রদাহরোধী, অ্যান্টিঅক্সিডেন্ট, জীবাণুরোধী, উচ্চ রক্তচাপরোধী এবং কোলেস্টেরল কমানোর মতো আরও অনেক আশ্চর্যজনক গুণ রয়েছে।

জলপাই পাতা থেকে কী কী ধরনের স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন তা জেনে নিন-

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগী এবং যারা এই সাধারণ বিপাকীয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন, তারা জলপাই পাতা থেকে উপকৃত হতে পারেন। এই পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে। এর ফলে ডায়াবেটিসের কারণে সৃষ্ট বিভিন্ন জটিলতা থেকে দূরে থাকা সহজ হয়ে যায়।

উচ্চ রক্তচাপ কমায়
২০১১ সালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, জলপাই পাতার নির্যাস সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ কমাতে ক্যাপটোপ্রিল নামক একটি উচ্চ রক্তচাপ-রোধী ওষুধের মতোই কার্যকর। জলপাই পাতার নির্যাসের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এটি গবেষণায় অংশগ্রহণকারী উচ্চ রক্তচাপের রোগীদের খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমিয়েছিল।

হার্ট টনিক হিসেবে কাজ করে
যেহেতু জলপাই পাতার নির্যাস রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরল কমাতে সক্ষম, তাই এ পাতা হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন জলপাই পাতার নির্যাস কার্ডিওভাসকুলার সিস্টেমের উপর চাপের প্রভাব কমিয়ে হার্টের সুস্থতা উন্নত করে।

রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে
গবেষণায় দেখা গেছে, জলপাই পাতায় থাকা কিছু যৌগ ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাককে মেরে ফেলতে পারে। এর ফলে শরীর বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকে। জলপাই পাতার চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে। ফলে বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে ।

বার্ধক্য প্রক্রিয়াকে বিলম্বিত করে
জলপাই পাতার অতিরিক্ত ফ্রি র‍্যাডিকেল নিষ্ক্রিয় করার এবং অক্সিডেটিভ স্ট্রেস কমানোর ক্ষমতা বার্ধক্য প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে ধীর করে দেয়। এই কারণে জলপাই পাতা বার্ধক্যরোধী ভেষজ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই পাতা ত্বকের বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে সক্ষম।

গাঁটের ব্যথা ও ফোলা কমায়
জলপাই পাতা প্রদাহ দূর করতে জলপাই তেলের মতোই চমৎকার। আর এ কারণে আয়ুর্বেদ অনেক চিকিৎসক সাধারণত গাঁটের ব্যথা ও ফোলাভাব কমাতে এটি ব্যবহার করেন। চা, তরল নির্যাস বা গুঁড়ো—যেভাবেই হোক না কেন, জলপাই পাতা যে প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে, তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading