সরকারি টাকায় গাড়ি কেনা বন্ধ, বিদেশ সফর স্থগিত
উত্তরদক্ষিণ। বুধবার (০৮ জুলাই) ২০২৬, আপডেট ২২:০০
সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি ব্যয়ে আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (৮ জুলাই) অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা আপাতত বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন এবং নতুন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে যানবাহন কেনা যাবে।
একই সঙ্গে সরকারি অর্থায়নে বিদেশ সফর, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণও স্থগিত করা হয়েছে।
ইউডি/এবি

