সব রেফারিই আর্জেন্টিনার, যা বলছেন ফ্রান্সের ফুটবলাররা 

সব রেফারিই আর্জেন্টিনার, যা বলছেন ফ্রান্সের ফুটবলাররা 

উত্তরদক্ষিণ। বুধবার (০৮ জুলাই) ২০২৬, আপডেট ২২:৪৫

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। ওই ম্যাচের রেফারি প্যানেলের পাঁচজনই আর্জেন্টিনার।

ফিফা জানিয়েছে, বোস্টনের ম্যাচটি পরিচালনা করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেলো। তার সহকারী  থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। চতুর্থ অফিশিয়াল দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে একই দেশের পাঁচজন অফিশিয়াল দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে ফ্রান্সের বায়ার্ন মিউনিখে খেলা ডিফেন্ডার দায়ত উপামেকানো বলেন, ‘ম্যাচের রেফারি কে, সেদিকে আমরা মনোযোগ দিচ্ছি না। আমরা পূর্বেও ওদিকে মনোযোগ দেইনি। আমাদের মনোযোগ মরক্কোর দিকে। আমরা ম্যাচটা জিততে চাই। এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

লেন্সে খেলা ফ্রান্সের ২১ বছর বয়সী গোলরক্ষক রবিন রিজার বলেন, ‘আমাদের সন্দেহ নিয়ে মাঠে নামলে চলবে না। বিতর্ক তৈরি করা তাদের (আর্জেন্টিনা) কাজ। গত কয়েক বছর ধরে বিশেষ করে গত বছরের ফাইনালের পর থেকে দুই দলের মধ্যে কিছুটা তিক্ততা রয়েছে। এটা ম্যাচের অংশ। রেফারিরা এই ম্যাচে থাকছেন, এর অর্থ হলো তারা যোগ্য। আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেখানে মনোযোগ দিতে হবে, তা হলো কীভাবে পরের রাউন্ডে যেতে পারবো।’

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচেও দেখা গেছে একই রকম ঘটনা। ম্যাচের তিন রেফারিই ছিলেন ফ্রান্সের। ম্যাচের আগে এটা নিয়ে সমালোচনা হলেও ম্যাচে রেফারির বিতর্কিত সব সিদ্ধান্ত মেসিদের পক্ষে গেছে। বিষয়টি নিয়ে মিসরের ফেডারেশন ফিফার কাছে নালিশ করার সিদ্ধান্ত নিয়েছে। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading