বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, আপডেট ১১:২৮
‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠান’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০ টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনুষ্ঠানের আয়োজকরা।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত আছেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মোহাম্মদ সাইমুম পারভেজ।
ইউডি/কেএস

