জিম্বাবুয়ে সফরে বড় ধাক্কা, চোটে মাঠ ছাড়লেন মোস্তাফিজ

জিম্বাবুয়ে সফরে বড় ধাক্কা, চোটে মাঠ ছাড়লেন মোস্তাফিজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, আপডেট ১৪:২২

জিম্বাবুয়ে সফরটা দীর্ঘ হলো না মোস্তাফিজুর রহমানের। হ্যামস্ট্রিংয়ের চোটে জাতীয় দলের বাঁহাতি এই পেসারকে সফরের বাকি অংশ থেকে ছিটকে যেতে হয়েছে। ফলে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও আর দেখা যাবে না তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (১০ জুলাই) এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মোস্তাফিজ। এরপর ৭ জুলাই তার স্ক্যান করানো হলে সেখানে গ্রেড ওয়ান মাসেল টিয়ারের পাশাপাশি হাঁটুতেও কিছু সমস্যা ধরা পড়ে।

চোটের কারণে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি মোস্তাফিজ। সর্বশেষ মেডিকেল রিপোর্টে দীর্ঘ পুনর্বাসনের প্রয়োজন হওয়ায় তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলেই ছিলেন মোস্তাফিজ। তবে তার অনুপস্থিতিতে কে দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেয়নি বিসিবি।

বাংলাদেশ দলের জন্য এটি বড় ধাক্কাই বলা যায়। অভিজ্ঞ এই বাঁহাতি পেসার সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে দলের অন্যতম ভরসা। তাকে ছাড়াই এখন জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলোর পরিকল্পনা সাজাতে হবে টিম ম্যানেজমেন্টকে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading