শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সামাল দেয়া হবে: ইন্ডিয়া

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সামাল দেয়া হবে: ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। বুধবার (১৫ জুলাই) ২০২৬, আপডেট ০০:২০

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, সেটিকে আইনিভাবে দেখার কথা বলেছে ইন্ডিয়া।

মঙ্গলবার নয়া দিল্লিতে এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। আপনারা ভালো করেই জানেন , যেকোনো প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয় প্রক্রিয়া সেই অনুযায়ী এটি মোকাবিলা করা হবে।”

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ইন্ডিয়ায় নির্বাসনে থাকা শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন।

সেখানে তিনি আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা তুলে ধরেন।

রয়টার্সের খবর অনুযায়ী, শেখ হাসিনা শুধু নিজের কথা বলেননি, দলের নির্বাসিত জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ইন্ডিয়ায় আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading