পেনাল্টিতে গোল পেয়ে ফ্রান্সের বিপক্ষে স্পেনের লিড

পেনাল্টিতে গোল পেয়ে ফ্রান্সের বিপক্ষে স্পেনের লিড

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ০১:৩০

চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মাঠে নেমেছে স্পেন ও ফ্রান্স। ইউরোপিয়ান দুই দলের হাই-ভোল্টেজ ম্যাচ শুরু থেকেই জমে ওঠেছে। দুই দলই চেষ্টা করছে একে অপরের ওপর চাপ প্রয়োগ করে সুযোগ তৈরির। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে দুই দল। তবে ফ্রান্সের আক্রমণের বিপরীতে পেনাল্টি থেকে গোল করে লিড নিয়েছে স্প্যানিশরাই।

ম্যাচের ২১ মিনিটে স্প্যানিশ আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতরে লামিন ইয়ামালকে ফাউল করেন ফরাসি ডিফেন্ডার। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান। আর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওয়িয়ারসাবাল।

ম্যাচের ২২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে তাই লিড নিয়েছে স্পেন। স্পেন এগিয়ে যাওয়ার পরই দুই দল পেয়েছে প্রথম হাইড্রেশন ব্রেক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading