প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ১১:২৫

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পদক ও সম্মাননা তুলে দেওয়া হবে। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনেরও কথা রয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। প্রাথমিক শিক্ষায় সাফল্য, উদ্ভাবন ও প্রতিভার স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান।

সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, গল্প বলা ও বিতর্ক প্রতিযোগিতা উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ে গড়ায়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের স্কুল পর্যায়ে ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরাদের হাতে আজ তুলে দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষা পদক।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে বাছাই করা শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা পাবেন।

এছাড়া প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী কর্মকাণ্ড ও সফলতা তুলে ধরা হবে।

বিভিন্ন জেলার প্রদর্শনী স্টলে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’ এবং ‘ফাউন্ডেশনাল লার্নিং (এফএলএন)’সহ প্রাথমিক শিক্ষার নানা কার্যক্রম উপস্থাপন করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading