​”দীঘির জীবনে কয়টি প্রেম এসেছে? নিজেই জানালেন নায়িকা”

​”দীঘির জীবনে কয়টি প্রেম এসেছে? নিজেই জানালেন নায়িকা”

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ১৪:২৫

বড়বেলায় পর্দায় নিজেকে তেমন প্রমাণ করতে না পারলেও আলোচনার টেবিলে দাপট আছে একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘির। তার ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। এবার তিনি মুখ খুললেন সম্পর্ক নিয়ে।

এক পডকাস্টে দীঘিকে প্রশ্ন করা হয়, ‘তুমি এ পর্যন্ত কয়টা প্রেম করেছ?’ উত্তরে দীঘি বলেন, ‘আমি ওভাবে কখনও প্রেম করিনি।’ উপস্থাপক বলেন, ‘সেভাবে কয়টা করেছ?’ হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি। নাছোড়বান্দা উপস্থাপক ফের প্রশ্ন রাখেন, ‘সুযোগের আড়ালে কয়টা করেছ।?’

এবার দীঘি বলেন, ‘সুযোগেও আড়ালেও করা হয়নি। কারণ আমি যখন স্কুলে পড়ি তখন খুব রেস্ট্রিকশনে থাকতাম। ক্লাস সিক্স থেকে অস্বাভাবিক রেস্ট্রিকশন শুরু হয়। আমি ফোন ব্যবহার শুরু করেছি এসএসসির পর। সো, আমি অনেক রেস্ট্রিকশনে থেকেছি এবং আমাকে খুব চোখে চোখে রাখা হতো।’

এরপর বলেন, ‘স্কুলে দারোয়ানকে বলা থাকত সে যেন বের হতে না পারে। তাছাড়া গার্লস স্কুলে পড়তাম। শেষে যখন স্ট্যামফোর্ড স্কুলে পড়ি তখনও নজরদারিতে রাখা হতো। শিক্ষকদের ফোন করে খোঁজ নেওয়া হতো আমি কেমন আছি, কী করছি। এত বেশি রেস্ট্রিকশনে থাকলে ভালোবাসা মরে যায়।’

তবে দীঘি প্রেমের কথা অস্বীকার করলেও প্রেমঘটিত গুঞ্জন তাকে নিয়ে কম ছড়ায়নি। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোবিজের আকাশে বাতাসে ভেসেছে। এছাড়া সামাজিক মাধ্যমে মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পেয়েছিল।

ছবিগুলো মুহাইমিনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম হলে স্থিরচিত্রগুলো মুছে দেওয়া হয়। সেসম দীঘি জানিয়েছিলেন প্রেম না, মুহাইমিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। তৌহিদ আফ্রিদির সঙ্গে গুঞ্জনকেও একইভাবে সংজ্ঞায়িত করেছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading