শেখ হাসিনা ফিরলে কী হবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৬ জুলাই) ২০২৬, আপডেট ২০:২০
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই, তিনি দেশে ফিরলেই আইন অনুযায়ী গ্রেপ্তার হবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ইণ্ডিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাসহ যেসব আসামিরা ভারতে আছেন, তাদেরকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্ডিয়ার রাজনৈতিক এবং কূটনৈতিক স্বদিচ্ছার প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে পলাতক হিসেবে আছেন, সেখানে তার কোনো স্ট্যাটাস নেই। তার কাছে কোনো পাসপোর্ট-ট্রাভেল ডকুমেন্ট নেই। তাই অবশ্যই তাকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে।’
ইউডি/এবি

