বিশ্বকাপ ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৪ লাখ টাকা

বিশ্বকাপ ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৪ লাখ টাকা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৬ জুলাই) ২০২৬, আপডেট ২৩:৩০

ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে আকাশছোঁয়া হয়েছে টিকিটের দাম। ২০২৬ আসরের ফাইনালের টিকিট ইতোমধ্যে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ মূল্য স্পর্শ করেছে। ফিফার ঘোষিত প্রাথমিক দামের তুলনায় এখন টিকিটের মূল্য কয়েক গুণ বেড়ে গেছে।

আগামী রোববার রাতে নিউইয়র্কে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি ঘিরে দর্শকদের তুমুল আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে টিকিটের বাজারে।

আমেরিকাভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের টিকিটের গড় ক্রয়মূল্য পৌঁছেছে ১১ হাজার ৩২৭ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। আমেরিকায় অনুষ্ঠিত কোনো ক্রীড়া ইভেন্টের টিকিটের ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ গড় মূল্য।

ফাইনাল খেলা দেখার জন্য সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬ হাজার ৯৪৩ ডলার। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে এই দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার। ফাইনালে কোন দুই দল খেলছে, তা নিশ্চিত হওয়ার পর দাম কিছুটা কমেছে।

সূত্র:ফোর্বস।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading