ঢাকা-আরিচা মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে নিহত ১, আহত ৮
উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ জুলাই, ২০২৬, আপডেট ১২:৫৮
মানিকগঞ্জের শিবালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।
রবিবার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে ওই বাসের অতিরিক্ত গতি থাকায় চাকা বাস্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।
পুলিশ জানায়, সকালে ঢাকামুখী সেলফী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে অতিরিক্ত গতির কারণে চাকা বাস্ট হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড দুই ব্রিজের মাঝখানে খালে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছাদের অংশ খুলে পড়ে। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং আহত হন কমপক্ষে ২০ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর, মুন্নু মেডিকেল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
ইউডি/রেজা

