তমিজউদ্দিন টেক্সটাইলের বন্ধ কারখানা আবার চালু

তমিজউদ্দিন টেক্সটাইলের বন্ধ কারখানা আবার চালু

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৪২

সাময়িক বন্ধ থাকার পর শেয়ারবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড চালু হয়েছে। শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর শনিবার (১৮ জুলাই) থেকে কোম্পানিটি কারখানা চালু করেছে।

রবিবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৩ জুলাই থেকে শ্রমিক অসন্তোষের কারণে তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানার উৎপাদন সাময়িক বন্ধ ঘোষণা করে। পরে কোম্পানির কাছে ব্যাখ্যা চায় ডিএসই। ব্যাখ্যায় তমিজউদ্দিন টেক্সটাইল জানায়, শ্রমিক অসন্তোষের কারণে ১৩ জুলাই থেকে কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কোম্পানিটি আরও জানায়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও গঠনমূলক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হওয়ায় কারখানার কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।

তবে উৎপাদন বন্ধ থাকার কারণে কোম্পানির আর্থিক কার্যক্রমে কী পরিমাণ প্রভাব পড়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে।

তমিজউদ্দিন টেক্সটাইল ১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৭ লাখ টাকা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading