ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি আরও ৪৭৩ জন

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি আরও ৪৭৩ জন

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ জুলাই, ২০২৬, আপডেট ১৯:৩৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৭৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৪৮৫ জনে।

রবিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৮১ জন, ঢাকা বিভাগে (ঢাকা মহানগরের বাইরে) ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ২৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৮৫ জন। তাঁদের মধ্যে এ পর্যন্ত ৯ হাজার ৪৪০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১১ জন।

পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয় জুন মাসে। ওই মাসে আক্রান্ত হন ২ হাজার ৯০৭ জন। আর চলতি জুলাই মাসের ১৮ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮১ জন।

আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। অন্যদিকে, মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading