ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

উত্তরদক্ষিণ। রবিবার (১৯ জুলাই) ২০২৬, আপডেট ২১:১০


জিম্বাবুয়েতে ওয়ানডে এবং টেস্ট সিরিজে ধরাশায়ী হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ক্ষুদ্রতম ফরম্যাটের সিরিজে প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে কোনো পাত্তাই পায়নি টাইগাররা। তবে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দেয়ার পর শেষ ম্যাচেও জয় পেয়েছে তাওহীদ হৃদয়ের দল।

রবিবার (১৯ জুলাই) বুলাওয়েতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

রান তাড়ায় পুরোটা সময়ই জয়টা হাতের মুঠোয় ছিল বাংলাদেশের। তবে মিডল অর্ডার ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং সহজ জয়কে রূপ দেয় রুদ্ধশ্বাস জয়ে।

জয়ের জন্য শেষ ২ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল কেবল ৯ রান। ১৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে ইয়াসির আলী রাব্বির উইকেট তুলে নেন রিচার্ড এনগারাভা।

শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৫ রান। প্রথম বলে সিঙ্গেল নেন সেট ব্যাটার তানজিদ তামিম। পরের দুই বলে ইভান্সের শিকার হয়ে মোসাদ্দেক হোসেন এবং সাইফউদ্দিন সাজঘরে ফিরলে লড়াই জমে যায়।

পরিস্থিতি আরও খারাপ হতে পারত। হ্যাটট্রিক বলটায় দারুণ এক ইয়োর্কারে শেখ মেহেদীকে পরাস্ত করেন ইভান্স, বল লাগে ইভান্সের পায়ে। এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা ছিল বেশ। তবে বলটা ডেলিভারির আগেই আম্পায়ার নো বল দেয়ায় বেঁচে যান মেহেদী। পরের বলে চার মেরে জয় নিশ্চিত করেন মেহেদী।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading