গণভোটের রায় ব্যর্থ হলে নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারাবে জনগণ: জামায়াত আমির
উত্তরদক্ষিণ। রবিবার (১৯ জুলাই) ২০২৬, আপডেট ২২:৩০
গণভোটের রায় বাস্তবায়নে আমরা সংসদের ভেতরে এবং প্রয়োজনে রাজপথেও লড়াই করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘যদি গণভোটের রায় ব্যর্থ হয়, তাহলে জনগণ নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাবে।’
রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক তিন দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় নিয়ে জামায়াত আমির বলেন, ‘সংসদে দাবি আদায় হলে আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের সঙ্গে বেইমানি করব না। জনগণের রায়কে অপমান করব না।’
তিনি ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেন, সরকার গঠনের আগে এবং নির্বাচনের আগে সবাই স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন, গুম-সংক্রান্ত কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলেছিল। কিন্তু ক্ষমতায় এসে তারা আগের ফ্যাসিবাদী কাঠামোই ধরে রাখতে চায়, যে কারণে তারা গণভোটের রায়ও মানতে চায় না।
ইউডি/এবি

