স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়, সমর্থকদের কান্না

স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়, সমর্থকদের কান্না

উত্তরদক্ষিণ। সোমবার (২০ জুলাই) ২০২৬, আপডেট ০৪:৪২

বিশ্বকাপ ফুটবলের মহারণে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গেছে আর্জেন্টিনার। নাটকীয় ও উত্তেজনাপূর্ণ লড়াই শেষে স্পেনের জয়ে উল্লাসে মেতে ওঠেন লাল জার্সিধারী সমর্থকরা। অন্যদিকে প্রিয় দলের পরাজয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক আর্জেন্টিনা ভক্ত।

রবিবার ১৯ জুলাই) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ।

ম্যাচের শুরু থেকেই দফায় দফায় আক্রমণ চালায় স্পেন। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দলটি। আর্জেন্টিনাও পাল্টা আক্রমণের চেষ্টা চালায়, তবে দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে স্পেন। তবে ৯০ মিনিটের খেলায় ও গোল দিতে পারেনি কোনো দলই। একপর্যায়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে এগিয়ে যায় ইউরোপের দলটি। গোল হজমের পর আর্জেন্টিনা সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও স্পেনের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মুহসীন হল মাঠের একাংশে শুরু হয় উল্লাস। স্পেনের সমর্থকরা লাফিয়ে উঠে বিজয় উদযাপন করেন। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের অনেককে হতাশ হয়ে মাঠে বসে থাকতে দেখা যায়। কেউ কেউ আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading