কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, আপডেট ১২:৪০

কানাডা থেকে আমেরিকার আমদানি করা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কানাডার বাজারে আমেরিকার তৈরি গাড়ি, অ্যালকোহল ও দুগ্ধজাত পণ্যসহ অন্যান্য পণ্য বৈষম্যের শিকার হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমেরিকার কর্মকর্তারা জানিয়েছেন, আমেরিকার শুল্ক আইন ১৯৩০-এর ৩৩৮ নম্বর ধারা অনুসারে এই শুল্ক আরোপ করা হয়েছে। সেই ধারায় বলা হয়েছে, কোনো দেশের বাজারে আমেরিকার পণ্য যদি বৈষম্যের শিকার হয়— তাহলে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে সেই দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্প আরোপ করতে পারবেন প্রেসিডেন্ট।

আগামী ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য বিষয়ক দূত জেমিসন গ্রিয়ারের দপ্তর থেকে বলা হয়েছে, কানাডা থেকে প্রতি বছর যত পণ্য মার্কিন বাজারে প্রবেশ করে, সেসবের মধ্যে প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যে বসবে এই শুল্ক। এসব পণ্যের মধ্যে দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার ছিপ, গাছপালা-শাকসবজির বীজ, কাপড়-পরচুলাসহ আরও বিভিন্ন জিনিস।

আমেরিকা ও কানাডার মধ্যকার বাণিজ্যিক ভলিউম বেশ বড়। আমেরিকার কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুসারে, ২০২৫ সালে কানাডা থেকে ৩৮ হাজার ২০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে আমেরিকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading