স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করতে চায় ইসি

স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করতে চায় ইসি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২১ জুলাই) ২০২৬, আপডেট ২২:০০


‎স্থানীয় সরকার নির্বাচন আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন। একইসঙ্গে লাভজনক কোনো প্রতিষ্ঠানে থেকে নির্বাচন করতে না পারা, ঋণ খেলাপিদের ভোটে সুযোগ না রাখাসহ স্থানীয় নির্বাচন আইনে বেশকিছু সুপারিশ রেখেছে সাংবিধানি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান কমিশন সচিব আখতার আহমেদ।

‎বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি। ঋণখেলাপী ও বন্ধকদাতার বিষয়ে কঠোর হওয়াসহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। ‎এসব সুপারিশের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি।

তিনি জানান, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

এদিন বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা বিবেচনায় বেশকিছু সুপারিশ উঠে আসে। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading