কসমেটিক সার্জারিতে কি চেহারা বদলেছেন ভিনিসিউস?

কসমেটিক সার্জারিতে কি চেহারা বদলেছেন ভিনিসিউস?

উত্তরদক্ষিণ। বুধবার, ২২ জুলাই, ২০২৬, আপডেট ০৮:৪০

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস জুনিয়র। চিবুকের আকৃতি আরও সুগঠিত ও ভারসাম্যপূর্ণ করতে ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন তিনি। অস্ত্রোপচারের পর তার নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গোইয়ানিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে এই কসমেটিক প্রক্রিয়া সম্পন্ন করেন ভিনিসিউস। ‘চিন হারমোনাইজেশন’-এ বিশেষ ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুকের আকৃতি আরও স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ করা হয়।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালে তার চিবুকের গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার পরই এই সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

অস্ত্রোপচারের পর প্রকাশিত বিভিন্ন ছবি দেখে অনেক ভক্তই বিস্ময় প্রকাশ করেছেন। নতুন চেহারায় ভিনিসিউসকে আগের তুলনায় বেশ ভিন্ন দেখাচ্ছে বলে মন্তব্য করছেন অনেকে।

এদিকে, ভিনিসিউসের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক আবারও জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এছাড়া ভিনিসিউসের ঘনিষ্ঠ বন্ধু দানিলো নসিমেন্তোর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিতেও নতুন লুকে দেখা যায় রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে। পাশ থেকে তোলা সেই ছবিতে তার পরিবর্তিত চিবুকের গঠন স্পষ্টভাবে ফুটে ওঠে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading