লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন

লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন

উত্তরদক্ষিণ। বুধবার, ২২ জুলাই, ২০২৬, আপডেট ১২:২০

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে বাংলাদেশি তারকা তাসকিন আহমেদের খেলার কথা ছিল। তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই পেসার। ফলে জিম্বাবুয়ে সফর থেকে শ্রীলঙ্কার বদলে তাসকিন বাংলাদেশে ফিরছেন।

প্রথমে এলপিএল খেলার জন্য জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে মুস্তাফিজুর রহমানের চোটে পড়ায় তাসকিনকে টি-টোয়েন্টি সিরিজের জন্য রেখে দেয় বিসিবি। কথা ছিল, টি-টোয়েন্টি সিরিজ খেলেই শ্রীলঙ্কায় গিয়ে এলপিএলে অংশ নেবেন তিনি।

এদিকে, আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। যে কারণে লঙ্কা লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন। নিজেকে লাল বলে ফিট করে তুলতেই এমন সিদ্ধান্ত। দেশে ফেরার পর বিশ্রামে কাটানোর পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি সারবেন এই পেসার।

আগামী সপ্তাহের প্রথম দিকেই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading