বৃষ্টির দিনে ভ্যাপসা গরমে এসি চালানোর নিয়ম
উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ জুলাই, ২০২৬, আপডেট ০৯:০০
বর্ষা এলেই গরম কিছুটা কমে যায়, কিন্তু বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায়। এমন পরিস্থিতিতে এসি চালানোর পদ্ধতিতেও পরিবর্তন আনা জরুরি। ভুল মোডে এসি চালালে ঘর ঠান্ডা হলেও আর্দ্রতা ও ঘামজনিত অস্বস্তি বাড়তে পারে। বর্ষাকালে এসির সবচেয়ে উপযুক্ত সেটিং হলো ড্রাই মোড। এই সময় এসির জন্য ড্রাই মোডই সবচেয়ে কার্যকর বিকল্প, কারণ এটি ঘরের অতিরিক্ত আর্দ্রতা কমিয়ে পরিবেশকে আরও আরামদায়ক করে তোলে।
ড্রাই মোড কীভাবে কাজ করে সে বিষয়ে জানলে বিষয়টি স্পষ্ট হবে। এসি ঘরের ভেতরের আর্দ্র বাতাস শোষণ করে এবং তুলনামূলক শুষ্ক বাতাস বাইরে ছাড়ে। ফলে ঘর শুধু ঠান্ডাই হয় না, বাতাসের আর্দ্রতা কমে গিয়ে অস্বস্তিকর চটচটে ভাবও অনেকটাই দূর হয়। এটি সেট করার জন্য এসির রিমোটে মোড বোতাম চাপতে হবে এবং ড্রাই বা ডিহিউমিডিফাই মোড নির্বাচন করতে হবে। একই সঙ্গে তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা এবং ফ্যানের গতি অটো বা লো-তে সেট করা উচিত।
অন্য মোডগুলো কখন ব্যবহার করবেন তা জানা দরকার। যদি বৃষ্টির সঙ্গেও প্রচণ্ড গরম থাকে, তবে কুল মোড ব্যবহার করা যেতে পারে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে এই মোড ঘরকে আরও আর্দ্র ও চটচটে অনুভব করাতে পারে। ফ্যান মোড শুধু বাতাস চলাচলের জন্য ব্যবহৃত হয় এবং এটি ঘর ঠান্ডা না করলেও বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করে। অটো মোডে এসি নিজেই ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা বুঝে প্রয়োজন অনুযায়ী মোড পরিবর্তন করে, যা নতুন ব্যবহারকারীদের জন্য একটি ভালো বিকল্প।
বর্ষাকালে এসি ব্যবহারের সময় কিছু বিশেষ সতর্কতা মেনে চলা জরুরি। বর্ষায় ধুলা ও আর্দ্রতা বেশি থাকায় প্রতি পনেরো দিন অন্তর এসির ফিল্টার পরিষ্কার করতে হবে। এসি থেকে পানি বের হওয়ার পাইপ যেন কোথাও বন্ধ না হয়ে যায়, সেদিকেও নজর রাখতে হবে। খুব কম তাপমাত্রায় এসি না চালিয়ে তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রাখা ভালো, এতে ঠান্ডা লাগার আশঙ্কা বাড়ে না এবং বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে থাকে। রাতে ঘুমানোর সময় এসিতে টাইমার সেট করে ব্যবহার করা এবং আর্দ্র আবহাওয়ায় ড্রাই মোড বেশি ব্যবহার করা উচিত।
সঠিক নিয়মে এসি ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। এর ফলে বিদ্যুৎ বিল কম আসে এবং ঘরের আর্দ্রতা কমে যাওয়ায় ঘাম ও চটচটে ভাব দূর হয়। এছাড়া এসির কর্মক্ষমতা দীর্ঘদিন ভালো থাকে এবং ঠান্ডাজনিত সমস্যার ঝুঁকি কমে স্বাস্থ্যও ভালো থাকে। যদি এসি পুরনো হয়, তবে বর্ষা শুরু হওয়ার আগেই অবশ্যই সার্ভিসিং করিয়ে নেওয়া উচিত। সঠিক নিয়মে এসি ব্যবহার করলে গরম ও বর্ষা উভয় ঋতুতেই আরামদায়ক পরিবেশ উপভোগ করা সম্ভব।
ইউডি/কেএস

