নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালে ঢুকলো বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালে ঢুকলো বাস, নিহত ১

উত্তরদক্ষিণ। রবিবার (২৬ জুলাই) ২০২৬, আপডেট ২৩:৫৫

রাজধানীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালে ঢুকে গেছে। এতে একজন নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাতে পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের গ্যাস কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। এতে ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মহাখালী থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়ালে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক বলেন, আমরা প্রায় ৪০ মিনিট আগে খবর পেয়েছি। একজন মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading