দুদকের জালে সাবেক জেল সুপার ও তার স্ত্রী

দুদকের জালে সাবেক জেল সুপার ও তার স্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জুলাই, ২০২৬, আপডেট ০৯:০০

অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁও জেলা কারাগারের সাবেক জেল সুপার মো. জাবেদ মেহেদী ও স্ত্রী মোছা. রাহেনা পারভীন বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

সম্প্রতি দুদকের রংপুর বিভাগীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ২০২৫ সালের মার্চ সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সম্পদ হিসাব জমা দিলে তা যাচাই ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ কায়িয়ার আফতাফই-উন-নবীকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই অনুসন্ধান কার্যক্রম শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading