ভোর ৪টায় দিন শুরু, কী নিয়ে এত ব্যস্ত পিয়া?

ভোর ৪টায় দিন শুরু, কী নিয়ে এত ব্যস্ত পিয়া?

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জুলাই, ২০২৬, আপডেট ০৯:২০

র‍্যাম্পের আলো ঝলমলে মঞ্চ থেকে বিনোদন অঙ্গন কিংবা দেশের উচ্চ আদালতের বিচারাঙ্গন সবখানেই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন পিয়া জান্নাতুল। সময়ের সাথে সাথে কাজের পরিধি যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তার ব্যস্ততা।

তবে এই পেশাগত ও ব্যক্তিগত ব্যস্ততার ভিড়ে নিজের সামান্য যত্ন নেওয়ার মতোও যেন সময় মেলা কঠিন হয়ে পড়েছে এই তারকা মডেল ও আইনজীবীর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের এই কর্মমুখর জীবনযাত্রার একটি ঝলক শেয়ার করেছেন পিয়া।

যেখানে নিজের নিত্যদিনের চরম ব্যস্ততার কথা তুলে ধরে তিনি লিখেছেন, ‘জীবন আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, যেখানে এত ব্যস্ত থাকি যে ভ্রু ঠিক করারও সময় পাই না।’

কাজের চাপ সামলাতে কীভাবে নিজের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হয়েছে, তা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘দিন যত ব্যস্ত হচ্ছে, আমার সকালও তত আগে শুরু হচ্ছে। আগে ৮টায় উঠতাম, তারপর ৭টায়, তারপর ৬টায়। আর আজ পুরো দিনের কাজ শেষ করার জন্য ভোর ৪টায় উঠে পড়েছি।’

তবে এই কঠিন শিডিউল ও অবিরাম পরিশ্রম নিয়ে পিয়ার মনে নেই কোনো খেদ। বরং কাজের এই চাপকে তিনি দেখছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে।

দিন শুরুর মুহূর্তের কথা জানিয়ে এই তারকা লেখেন, ‘তবে কোনো অভিযোগ নেই। এক কাপ আমেরিকানো, সামনে অনেক কাজ, আর প্রতিদিন নতুন করে বুঝতে পারি আল্লাহ যখন দায়িত্ব বাড়ান, তখন তার সঙ্গে সামলে নেওয়ার শক্তিও দিয়ে দেন। সেই শক্তিটুকুর জন্য প্রতিদিন কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading