ইরানে হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ব্যবহার করল আমেরিকা: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানে হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ব্যবহার করল আমেরিকা: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, আপডেট ১৮:৩৮

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইরানে হামলা চালাতে মার্কিন যুদ্ধবিমান ইসরায়েলি ঘাঁটি ব্যবহার করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া সাক্ষাৎকারে কাটজ বলেন, ইরানিরা জানে, মার্কিন বিমান এখান থেকে উড্ডয়ন করছে এবং হামলার জন্য জ্বালানি সরবরাহকারী বিমানও এখান থেকেই পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, ইরানিরা ইসরায়েল রাষ্ট্র ছাড়া সবকিছুর ওপর হামলা চালিয়েছে।

কাটজের এই মন্তব্য এসেছে আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়ার পর। জুলাইয়ের মাঝামাঝি উত্তেজনা বাড়ার পর ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading