আবারও ইতালির কোচ হলেন মানচিনি

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ জুলাই, ২০২৬, আপডেট ০৮:৪০

ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিল সভায় এই নিয়োগের ঘোষণা দিয়েছেন।

এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আজ্জুরিদের দায়িত্ব নিলেন ৬১ বছর বয়সী এই কোচ। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির দায়িত্বে থাকাকালে তিনি দলকে ইউরো ২০২০ শিরোপা জিতিয়েছিলেন। তবে ২০২৩ সালে দায়িত্ব ছেড়ে সৌদি আরবের জাতীয় দলের কোচ হন।

মানচিনির সামনে এবার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইতালি টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলকে পুনর্গঠনের দায়িত্ব তার কাঁধে এসেছে।

সম্প্রতি বিতর্কের মুখে আন্দ্রেয়া পিরলোকে কোচ করার পরিকল্পনা ভেস্তে যায় এবং সেই বিতর্কের জেরে পরিচালক পাওলো মালদিনি ও উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেন। এরপরই মানচিনির প্রত্যাবর্তনের পথ খুলে যায়।

সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই নতুন অধ্যায়ের শুরু হবে। তখন ইতালি পরপর বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলবে, যেখানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পরীক্ষা দেবেন মানচিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading