বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইন্ডিয়ায় স্বাগত জানাতে  আগ্রহভরে অপেক্ষা কর‌ছি: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইন্ডিয়ায় স্বাগত জানাতে  আগ্রহভরে অপেক্ষা কর‌ছি: হাইকমিশনার

উত্তরদক্ষিণ। বুধবার (২৯ জুলাই) ২০২৬, আপডেট ২২:৩০

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিজেদের দেশে স্বাগত জানাতে ইন্ডিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান ইন্ডিয়ান হাইকমিশনার।

দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটিই ছিল দীনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এসময় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না—সে বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের সরকারের ওপর ইন্ডিয়া সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে বলেও জানান  দীনেশ ত্রিবেদী।

বলেন, “এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর নিজস্ব অগ্রাধিকার ও সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা বাংলাদেশের সরকারপ্রধানকে ইন্ডিয়ায় স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। খুব শিগগিরই এই সফর বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading