“জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান ড. মাসুদের”

“জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান ড. মাসুদের”

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ জুলাই, ২০২৬, আপডেট ২২:৩৪

‎পটুয়াখালীর বাউফলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ৫০ জন ব্যক্তির মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

‎বুধবার (২৯ জুলাই) বাউফল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সালেহ আহমেদ।

‎প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের কষ্ট ও দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ গ্রহণ ।

‎বক্তব্যে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বাউফলে আসার দাওয়াত জানাই। তিনি যেন নিজে এসে এ অঞ্চলের মানুষের বাস্তব অবস্থা, তাদের সুখ-দুঃখ ও দুর্ভোগ স্বচক্ষে দেখে যান।”

‎তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সেই সময় জনাব তারেক রহমানও বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী, আমি নিজে দেখেছি—আপনার কাছে কেউ খালি হাতে ফেরে না।’”

‎এ সময় তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকারি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানবিকতা ও জনসেবার মনোভাব নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ৫০ জন উপকারভোগীর হাতে বিশেষ অনুদানের চেক তুলে দেন এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করেন।

ইউডি/রেজা/রুবেল

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading