ঢাকায় ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

ঢাকায় ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, আপডেট ১৫:২৪

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আমেরিকার বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর আমেরিকা ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।’

ঢাকায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন তিনি। এরপর শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। সেখান থেকে ফিরে শনিবার (১ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন তিনি।

এছাড়াও সার্জিও গোর বাংলাদেশ সফরের সময় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading