দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় স্পেনে জরুরি অবস্থা প্রত্যাহার

দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় স্পেনে জরুরি অবস্থা প্রত্যাহার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, আপডেট ১০:০০

স্পেনের আভিলা ও মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার করেছে দেশটির সরকার। কয়েকদিনের টানা প্রচেষ্টায় অগ্নিনির্বাপণ বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় জরুরি অবস্থার মাত্রাও কমিয়ে আনা হয়েছে। তবে তীব্র গরমের কারণে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। খবর ইয়েনি সাফাক-এর।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর জরুরি অবস্থার শ্রেণি কমিয়ে অপারেশনাল লেভেল-২ এ নামিয়ে আনা হয়েছে। কয়েকদিন ধরে চলা নিবিড় অগ্নিনির্বাপণ কার্যক্রমের পর পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আভিলা ও মাদ্রিদের দাবানল বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও পুনরায় আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি সেবাকর্মীরা মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তোলেদো অঞ্চলের আরেকটি স্থিতিশীল দাবানলও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দাবানল মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা ‘যৌক্তিকভাবে সফল ও কার্যকর’ ছিল। তাদের দ্রুত ও সমন্বিত উদ্যোগের ফলে ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে।

তবে পরিস্থিতির উন্নতি হলেও স্প্যানিশ কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, দেশটিতে নতুন তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া দাবানলের ঝুঁকি আবারও বাড়িয়ে দিতে পারে। এ কারণে জরুরি সেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading