প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গরের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গরের বৈঠক

উত্তরদক্ষিণ। শনিবার, ০১ আগস্ট, ২০২৬, আপডেট ১১:২৫

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে।

বৈঠকে বাংলাদেশ-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। এটি তার প্রথম বাংলাদেশ সফর। সফরের অংশ হিসেবে একইদিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ওই বৈঠকের পর আমেরিকা বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে কমিয়ে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ) নির্ধারণের ঘোষণা দেয়। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে এ সিদ্ধান্তের কথা জানান। এতে আমেরিকার মূল্যায়নে বাংলাদেশ আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ দেশ হিসেবে প্রতিফলিত হয়েছে।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সার্জিও গরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। তারা উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ ও ক্যাম্প-৪-এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় রোহিঙ্গারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে দ্রুত ও নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তনের দাবি জানান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading