​২ মামলায় ১০ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

​২ মামলায় ১০ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ আগস্ট, ২০২৬, আপডেট ১৩:০৮

চট্টগ্রামে ফটিকছড়ি থানার দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহতাসিম বিল্লার আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ফটিকছড়ির জামাল হত্যা মামলা এবং একটি অস্ত্র মামলায় ডেভিড ইমনকে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এছাড়া অস্ত্র মামলায় তার পাঁচ সহযোগীরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তিনি মো. মুসার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী।

তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। গত কয়েক বছরে চট্টগ্রামে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা ঘটনায় তার নাম আলোচনায় আসে। আদালতের আদেশের পর রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading