জেন-জি আন্দোলনের পর ভোটের মাঠে বড় হার  বিজেপির

জেন-জি আন্দোলনের পর ভোটের মাঠে বড় হার  বিজেপির

উত্তরদক্ষিণ। সোমবার (০৩ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:৩০

ইন্ডিয়ার তিনটি রাজ্যে সোমবার বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। দুটিতে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। এর মধ্যে একটি আসন দলটির কেন্দ্রীয় সভাপতির এলাকা ও দুর্গ হিসেবে পরিচিত।

যে তিনটি আসনে উপনির্বাচন হয়েছে সেগুলো হলো- বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া ও গুজরাটের মাঞ্জলপুর। বিধানসভার আসন হলেও এই ভোট বিজেপি ও বিরোধীদের কাছে বেশ গুরুত্ব পেয়েছে। কারণ, এটি অনুষ্ঠিত হলো জেন-জি আন্দোলনের পর। প্রশ্নফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হওয়া ওই আন্দোলনে বিভিন্ন রাজ্যের তরুণ ও তাদের অভিভাবকরা অংশ নিয়েছিলেন।

আসনগুলোতে ভোটগ্রহণ হয় গত ৩০ জুলাই। সোমবার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিহারের বাঁকিপুর আসনে জিতেছেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। এই আসনে বিজেপি ১৯৯৫ সালের পর কখনো হারেনি।

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনের আয়োজন করা হয়। এতে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করা প্রশান্ত কিশোর বিজেপির প্রার্থী নীরজ কুমারকে ১৯ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।

মধ্যপ্রদেশের দাতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং ৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এখানে বিজেপির প্রার্থী ছিলেন আশুতোষ তিওয়ারি।

দাতিয়ায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনেও কংগ্রেস জয়ী হয়েছিল। তখন দলটির প্রার্থী ছিলেন রাজেন্দ্র ভারতী। তিনি বিজেপি নেতা নরোত্তম মিশ্রকে সাড়ে সাত হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। কিন্তু পরে একটি প্রতারণার মামলায় আদালত ভারতীকে তিন বছরের কারাদণ্ড দিলে আসনটি শূন্য হয়।

অপরদিকে গুজরাটের মাঞ্জলপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন সতেন্দ্রভাই প্যাটেল। তিনি কংগ্রেসের ভিখাভাই রাবারিকে ৩০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading