সবাইকে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জাইমা রহমানের

সবাইকে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জাইমা রহমানের

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:১৫

সবাইকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

জাইমা রহমান ফেসবুকে লিখেছেন, ‘ইতিহাসকে গুছিয়ে ড্রয়ারে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় না; এটি আমাদের অন্তরে জীবন্ত। আমি সাধ্যমত সবাইকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানাই।’

তিনি আরও লিখেছেন, ‘পরিদর্শনের সময়টুকু নিয়ে আত্মস্থ করুন, বুঝুন এবং গভীরভাবে চিন্তা করুন। একজন বাংলাদেশি হিসেবে এটি আপনার অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক কর্তব্য হতে পারে।’

এ সময় তিনি নেলসন ম্যান্ডেলার একটি উক্তি দিয়ে বলেন, ‘প্রকৃত মীমাংসা সহজে আসে না, কিন্তু যখন আমরা সম্মিলিতভাবে আমাদের ইতিহাসের সত্যের মুখোমুখি হওয়ার সাহস রাখি, তখন তা সম্ভব হয়।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading