কারিগরি শিক্ষাকে গতিশীল করতে নতুন ৩টি সেল গঠন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, আপডেট ১৬:৫৯
কারিগরি শিক্ষা অধিদফতরের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন ৩টি সেল গঠন করা হয়েছে। প্রতিটি ইউনিটের জন্য পৃথক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও নির্ধারণ করেছে অধিদফতর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, অধিদফতরের প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে প্রোকিউরমেন্ট ইউনিট, ইন্ডাস্ট্রি রিলেশন সেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজ সেল নামে তিনটি সেল গঠন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, প্রোকিউরমেন্ট ইউনিট-এর দায়িত্বে থাকবেন কারিগরি শিক্ষা অধিদফতরের প্রশাসন শাখার পরিচালক। ইন্ডাস্ট্রি রিলেশন সেল পরিচালনা করবেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক। আর ইঞ্জিনিয়ারিং কলেজ সেল-এর দায়িত্ব পালন করবেন পিটিআইডি শাখার পরিচালক।
ইউডি/রেজা

