প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, প্রাথমিক ও মাধ্যমিকে অন্য শ্রেণিতে পরীক্ষায় ভর্তি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৬ আগস্ট) ২০২৬, আপডেট ২১:০০
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এ ক্ষেত্রে লটারির মাধ্যমেই প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ করা হবে।
ইউডি/এবি

