ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩০

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩০

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৬ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:৩০

ইয়েমেনের হাধরামাউত ও মারিব প্রদেশের সরকারি সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন ইয়েমেনি সেনা নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

ইয়েমেন সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার জরুরি বাহিনীর পরিচালিত ক্যাম্পসহ কয়েকটি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। দেশের গৃহযুদ্ধে এটি বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিংসাত্মক সংঘাত বৃদ্ধির ধারাবাহিকতা ফুটিয়ে তোলে।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারী দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় শত শত সদস্য হতাহত হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনী আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে।

সামরিক সূত্রগুলো জানিয়েছে, মারিবের উত্তরে আল-জাওফ প্রদেশ থেকে হুথিরা আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যার লক্ষ্যবস্তু ছিল হাধরামাউতের আল-থিনিয়া ও আল-আব্দ এবং মারিবের আল-রুক এলাকা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্রগুলো।

চার বছর আপেক্ষিক শান্তির পর ইরান সমর্থিত হুথি এবং সৌদিপন্থি সরকারি বাহিনীর মধ্যে সম্প্রতি লড়াই তীব্রতর হয়েছে। হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণাও দিয়েছে এবং প্রতিবেশী এই দেশের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading