ইরান যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, আপডেট ০৮:০০
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান খুব ভালোভাবে এগোচ্ছে। একই সঙ্গে তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি পূর্ণ সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন। খবর আল জাজিরার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রতিরক্ষা বিভাগের কার্যক্রম নিয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট এবং সবকিছু অসাধারণভাবে এগোচ্ছে।
পোস্টে তিনি আরও দাবি করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে অভিযান খুব ভালোভাবে এগোচ্ছে এবং দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা ধ্বংস করার লক্ষ্য সফল হচ্ছে।
সূত্র: আল জাজিরা
ইউডি/কেএস

